KHALID

System Design
Jan 26, 2026
2 min read

System Design Journey 01

এইটা System Design জার্নির প্রথম অংশ। এই অংশে System Desgin, IP, IPv4 & IPv6, OSI model আলোচনা করা হয়েছে। এইটা মূলত আমার System Design লার্নিং থেকে একটু একটু করে বানানো। ডিটেলস জানার জন্য টপিক নিয়ে সার্চ দিলে ভালো ভাবে জানতে পারবেন।

System Design

System Design মূলত একটি সফটওয়্যার সিস্টেম তৈরি করার আগে তার high-level architecture এবং components (যেমন API, Database, Cache, Queue) কীভাবে কাজ করবে তা ডিজাইন করার প্রক্রিয়া। এর মাধ্যমে সিস্টেমটকে scalable, reliable, secure এবং performant, করা হয় যেন বড় পরিসরে এই সিস্টেম real-world traffic handle করতে পারে।

IP

IP Address (Internet Protocol Address) হলো একটি unique network address যা একটি device কে নেটওয়ার্ক বা ইন্টারনেটে identify এবং locate করতে সাহায্য করে। যখন আপনি কোনো website বা server এ request পাঠান, তখন IP address ব্যবহার করে data সঠিক device এ পৌঁছে যায়।

IP address সাধারণত দুই ধরনের হয়: IPv4 এবং IPv6

IPv4 & IPv6

IP Address এর প্রধান দুইটি version আছে:

  • IPv4 (32-bit): সীমিত সংখ্যক address দেয়, যেমন

  • IPv6 (128-bit): অনেক বড় address space, যেমন

IP address-এর common types:

  • Public IP: যেটা internet এ globally unique এবং publicly reachable

  • Private IP: internal/local network এ ব্যবহৃত হয় (যেমন বাসার WiFi network)

  • Static IP: fixed/unchanged থাকে, সাধারণত server এর জন্য useful

  • Dynamic IP: DHCP/ISP automatically assign করে এবং change হতে পারে

OSI model ( Open System Interconnection )

OSI Model (Open Systems Interconnection Model) হলো একটা networking reference model, যা ব্যাখ্যা করে কীভাবে একটি device থেকে আরেকটি device এ data step-by-step process এ transmit হয়। এখানে network communication process কে ৭টা layer এ ভাগ করা হয়েছে, যেখানে প্রতিটা layer নির্দিষ্ট কাজ করে এবং এক layer অন্য layer-এর সাথে connect হয়ে data transfer complete করে। এর মাধ্যমে troubleshooting/architecture design করা সহজ হয়।

৭ টি লেয়ার হলো :

Physical → Data Link → Network → Transport → Session → Presentation → Application

(লেয়ার গুলোর ডিটেলস আসবে এইখানে.........)